শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টানা বর্ষণে তরমুজ ক্ষেতে পচন, কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা

টানা তিন দিনের বর্ষণে গোপালগঞ্জে কোটালীপাড়ায় তরমুজ ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ৫শ’ একর জমির তরমুজ নষ্ট হয়ে গেছে। কয়েক কোটি টাকার তরমুজ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

তবে কৃষকদের সঙ্গে দ্বিমত পোষণ করে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। টানা বৃষ্টিতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগের দাবি।

প্রতি বছরই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ, বুরুয়া, হিজলবাড়ি, নলুয়া, চকপুকুরিয়াসহ প্রায় ২৫টি গ্রামে তরমুজের আবাদ হয়। এ বছর সাড়ে ১১শ’ হেক্টর জমিতে তরমুজের আবাদ করেছে কৃষকেরা। ফলনও হয়েছিলো আশানুরূপ। এরেই মধ্যে জমি থেকে তরমুজ বিক্রিও শুরু হয়েছে। কিন্তু টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে অধিকাংশ তরমুজ ক্ষেত। এতে অপরিপক্ক তরমুজে দেখা দিয়েছে পচন। ফলে ক্ষেত থেকে কৃষকদের তরমুজ তুলে ফেলতে হচ্ছে।

এছাড়াও প্রবল বর্ষণে পানি জমায় গাছও মরতে শুরু করেছে। এ অবস্থায় কয়েক কোটি টাকার ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকেরা।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, এ বছর তরমুজের ফলন ভাল হয়েছিলো। তরমুজ বিক্রিও শুরু হয়েছে। এই টানা বর্ষণে অধিকাংশ কৃষকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা একটু দেরিতে আবাদ করেছেন তাদের ক্ষতির পরিমাণ বেশি। বেশির ভাগ কৃষকেই ঋণ করে তরমুজের আবাদ করেছেন। এতে ক্ষতিগ্রস্থরা ঋণের টাকা পরিশোধ করতে পারবে না।

এ সময় সরকারের কাছে ক্ষতিপূরণ বাবদ সহযোগিতার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকেরা।

স্থানীয় কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেছেন, প্রতি বছর এ এলাকা থেকে প্রায় ১শ’ কোটি টাকার তরমুজ বিক্রি হয়ে থাকে। অধিকাংশ কৃষক ব্যাংক, এনজিও এবং দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করেছেন। টানা বর্ষণে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফলে কৃষকদের বাঁচাতে জমিগুলোতে পাইপ ড্রেনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেনে ইউপি চেয়ারম্যান।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, গত তিন দিনের বৃষ্টিতে ২শ’ হেক্টর জমির অন্ততঃ ৫০ লাখ টাকার তরমুজের ক্ষতি হয়েছে। জমিতে ড্রেনেজ ব্যবস্থা করা গেলে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত