শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সকল নির্বাচনী সামগ্রী কেন্দ্র গুলোতে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা নির্বাচন অফিস থেকে ভোট কেন্দ্র গুলোতে স্বচ্ছ ব্যালট ব্যাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়। নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী রয়েছেন।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান জানান, নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন পুলিশ, ১৭ জন আনসার এবং ৯টি নির্বাচনী কেন্দ্রের জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়া ২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম এবং ৭টি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, মুকসুদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯ শত ৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৮৮ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪ শত ৪৯ জন ভোটার। ৯টি কেন্দ্রে ৪৫টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত