শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষকের এক লাথিতে শিক্ষার্থী হাসপাতালে

শিক্ষকের লাথিতে নিশাদ আহমেদ নাঈম নামে এক শিক্ষার্থীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলায় হলোখানা খয়ের উল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টির সহকারী শিক্ষক নাজমুল হাসান এই ঘটনা ঘটান।

জানা যায়, হলোখানা খয়ের উল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আখিঁ তারাকে রোববার বিকেলে ক্লাসে কোলাহল করার অপরাধে চড়-থাপ্পড় দেন সহকারী শিক্ষক নাজমুল হাসান। পরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিশাদ আহমেদ নাঈমকে বাংলা পরীক্ষা শেষে রুম থেকে তড়িগড়ি করে বের হওয়ার সময় প্রচণ্ড জোরে লাথি দেন ওই শিক্ষক। এতে ছিটকে পড়েন নাঈম। এরপর সে ঘটনাস্থলে বমি করে দেয়। পরে নাঈমকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিশাদের বাবা আব্দুল জলিল বলেন, শিক্ষক হয়ে যদি এমন কাজ করে, তাহলে কার কাছে বিচার দিমু।

অভিযুক্ত শিক্ষক নাজমুল হাসান বলেন, পরীক্ষার সময় অভিভাবক এবং শিক্ষার্থীরা অযাচিতভাবে বারান্দায় ভিড় করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের সরাতে ধাওয়া দেই। এতে কেউ আহত হলেও হতে পারে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের চর-থাপ্পড় মারার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত