বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাড়িতে ঢুকে মারধর, লুটপাট করল স্কুলছাত্ররা!

ময়মনসিংহের একটি বাড়িতে হামলা চালিয়েছে একদল কিশোর। তারা আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও নারীদের টানাহেঁচড়াও করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হামলাকারীদের বেশির ভাগই জিলা স্কুল ও নাসিরাবাদ স্কুলের ছাত্র! প্রায় ৩০ জন কিশোর ওই ঘটনায় অংশ নেয়।

ময়মনসিংহের একটি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও নারীদের টানাহেঁচড়াও করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হামলাকারীরা জিলা স্কুল ও নাসিরাবাদ স্কুলের ছাত্র! প্রায় ৩০ জন কিশোর ওই ঘটনায় অংশ নেয়।

আজ মঙ্গলবার ময়মনসিংহ শহরের ভাটিকাশর মিশনের কাছে প্রাইমারি স্কুল রোডের একটি বাড়িতে হামলা করে ওই কিশোরদের দল। নারীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ১১ জনকে আটক করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ৩০ জন কিশোরের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আবদুর রাজ্জাকের বাড়িতে ঢুকে পড়ে।

এরপর বাড়ির ভেতরে অবস্থান করা লাকী আক্তার, আফরোজা, সেলিনা, মমতাসহ নারীদের ওপর হামলা ও তাদের টানাহেঁচড়া করে।

ঘণ্টাখানেক ওই বাড়িতে ভাঙচুর এবং নারী ও পুরুষদের মারধর করে ওই কিশোরের দল। এরা ‘গ্রুপ ১১’ নামে একটি দলের সদস্য বলে জানা যায়। হামলার পর ওই বাড়ির লোকজন এদিক-ওদিক ছোটাছুটি করেন। আকুতি-মিনতি করলেও কিশোরদের মারধরের হাত থেকে রক্ষা পায়নি ওই বাড়ির লোকজন।

একপর্যায়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর, লুটপাট করতে থাকে ওই কিশোররা। নারীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা হামলাকারী ১১ জনকে ধরে একটি ঘরে আটকে রেখে র‌্যাব ও পুলিশকে খবর দেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সবাইকে আটক করে থানায় নিয়ে যায়। আটক কিশোররা এখন থানাতেই আছে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুকনউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

আটক কিশোররা ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং সরকারি জেলা স্কুল ও নাসিরাবাদ স্কুলের ছাত্র বলে জানা গেছে।

আকট কিশোরদের মধ্যে আরফিন আলম, মুনির মাসুদ, মাহাররার হোসেন, এ এন আরবার, ইসমাইল, নাহরিয়ার, মাহমুদুল হকের নাম পাওয়া গেছে।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হামলার শিকার নারীরা।

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

র‍্যাব ১৪-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ইফতেখার রাকীব বলেন, ‘খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ হামলাকারীদের আটক করেছে। তবে আমরা স্কুলশিক্ষার্থীদের এ ধরনের ঘটনায় জড়িত হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত