সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় স্বাস্থ্য কর্মকর্তা-নার্সের মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুরে দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মনিরুজ্জামান এবং নার্স জোবাইদা খাতুনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুজন।
মঙ্গলবার রাত ৯টায় নার্স জোবাইদা ও রাত সাড়ে ১০টায় ডা. মনিরুজ্জামান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মনজুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেডক্লার্ক আলমগীর হোসেনও আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে রয়েছেন।
কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা হেড ক্লার্ক আলমগীর হোসেনের বাসভবনে দাওয়াত খান।
দাওয়াত খাওয়ার পর বিকালের দিকে ডা. মনিরুজ্জামান, নার্স জোবাইদা ও হেডক্লার্ক আলমগীরসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডা. মনিরুজ্জামান ও জোবাইদার মৃত্যু হয়।
খবর পেয়ে সিভিল সার্জন ডা. মনজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













