বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এলাকাবাসীকে আশপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ ! যাচ্ছে সোয়াত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের আফসার আলী জেন্টুর বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরপর বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরপত্তার স্বার্থে এলাকাবাসীকে আশপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বাড়িটির আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্বে (২০০ গজ দূরে) থাকতে বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সিটিটিসি’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের জানান, আফসার আলী জেন্টু নামে এক ব্যক্তির ওই একতলা বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে আবু (৩০) নামে এক ব্যক্তি অবস্থান করছে। এই ব্যক্তি সপরিবারে দুই মাস আগে বাড়িটি ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে। ভোরে জঙ্গি আস্তানা সন্দেহ ওই বাড়িতে অভিযান চালাতে গেলে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এখনও কিছুক্ষণ পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী