বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কৃষকদের বেঁচে থাকার আকুতি

‘বাবারে আমার সব স্বপ্ন পানিতে তলিয়ে গেছে, এখন আমরা বাঁচব কেমনে’ সম্প্রতি সরেজমিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে গেলে এ প্রতিবেদককে দেখেই আহাজারি করেন কৃষক মুক্তার মিয়া (৬৫)। তিনি তাহিরপুর উপজেলার উজান জামালগড় গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, মহাজনের কাছ থেকে সুদে ৮ (৩০ শতাংশে এক কিয়ার) কিয়ার বোরো ধান চাষ করেছিলেন, যা পানিতে তলিয়ে গেছে। তাছাড়া বাড়ির সামনের দুই কিয়ার জমিতে লাগানো বাদাম খেতও তলিয়ে গেছে অনেক আগেই। ৮ সদস্যের সংসারের এই অভিভাবক এখন হতাশ হয়ে পড়েছেন।

হাওর পাড়ের মধ্য তাহিরপুর গ্রামের খেলু মিয়া বলেন, ১০ কিয়ার জমি রোপণ করেছিলাম। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এক টুকরো ধানও কাটতে পারিনি।

উজান তাহিরপুর গ্রামের আবুল কালাম বলেন, দুই হাল জমি রোপণ করেছিলাম। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তাহিরপুর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান মতি বলেন, এক হাল জমি রোপণ করেছিলাম। এক কিয়ারের মতো কাটা হয়েছে। বাকি সব বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার সব হাওর তলিয়ে গেলেও একমাত্র শনির হাওর কৃষকদের স্বেচ্ছাশ্রমে টিকে রয়েছে। গত ২৫ দিন ধরে হাওরের বাঁধগুলোতে রাত জেগে পালাক্রমে মাটি ভরাটের কাজ করছেন তারা। গত কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে হাওরের অধিকাংশ জমি তলিয়ে যাচ্ছে।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, গত ২৫ দিন ধরে কৃষকদের সঙ্গে নিয়ে হাওরের বাঁধগুলোতে রাত জেগে পালাক্রমে মাটি ভরাটের কাজ করছি। একমাত্র কৃষকের স্বেচ্ছাশ্রমের কাজের ফলেই শনির হাওরটি টিকে আছে। কেবলমাত্র খবর নেই বাঁধ নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের।

তিনি বলেন, অতি বৃষ্টির কারণে হাওরের প্রতিটি বাঁধ বর্তমানে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত শুক্রবার দিনভর কৃষকদের নিয়ে লালুরখলা, আহাম্মকখালী, নান্টুখালী, ঝালখালী বাঁধে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজ করছি।

উল্লেখ্য, এ হাওরে তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার কৃষকরা প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ফসল চাষাবাদ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লালুরখলা ও আহাম্মকখালী বাঁধ দিয়ে পানি উপচে পড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত