স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অতঃপর…
ফেনীর দাগনভূঞা উপজেলায় ধর্ষণের চেষ্টাকালে আনিছ (২৬) নামে এক যুবকের জিহ্বা কামড়িয়ে ক্ষতবিক্ষত করেছেন এক গৃহবধূ।
বুধবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আনিসকে গ্রেফতার করেছে পুলিশ।
আনিস উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আইন উদ্দিন মুহুরী বাড়ির মো. ইদ্রিসের ছেলে।
স্থানীয়রা জানায়, আনিস মাদকাসক্ত ও ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত। ওই গৃহবধূকে প্রায় উত্ত্যক্ত করতো সে।
বুধবার রাত দেড়টার দিকে স্বামীর অনুপস্থিতিতে জানালা খুলে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শক্তিতে পেরে না উঠে কৌশলে আনিসের জিহ্বা কামড়িয়ে ক্ষতবিক্ষত করে দেয় ওই গৃহবধূ। এরপর আনিস পালিয়ে যায়।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, সকালে এলাকাবাসী ঘটনা জানতে পেরে পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে আনিসকে আটক করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













