বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজশাহীতে সহকারী পুলিশ কমিশনারের আত্মহত্যা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি এসি) সহকারী পুলিশ কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেননি।

শনিবার (২৯ এপ্রিল) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

সাব্বির আহমেদ আরএমপির সাবেক পুলিশ কমিশনার মুহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে। তিনি রাজপাড়া থানা সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তার স্ত্রী ও চার বছরের সন্তান রয়েছে।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার অধ্যাপক এনামুল হক সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তার রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল। তিনি লাইলন রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত