শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে হাতুড়ি পেটা

প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় মংলায় জাহানারা আক্তার হাসি (২০) নামের এক কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে অসিম ঘোষ (২৮) নামের এক বখাটে যুবক। আহত হাসি খুলনা জেলার রুপসা ডিগ্রি মহা বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সোমবার ভোররাতে ওই মেয়ের চাদপাই ইউনিয়নের তালতলা গ্রামের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি মাথায় আঘাত করে সে। পরে আশঙ্কাজন অবস্থায় কলেজ ছাত্রী হাসি (২০) কে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় পুলিশ বখাটে যুবক অসিম ঘোষকে আটক করেছে। অসিম একই এলাকার মন্টু ঘোষের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মংলার থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মংলা উপজেলার চাদপাই ইউনিয়নের ঘের ব্যবসায়ী মন্টু ঘোষের ছেলে অসিম ঘোষ একই এলাকার মো: সেন্টুর কলেজ পড়ুয়া ছাত্রীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

কিন্তু ওই কলেজ ছাত্রী হাসি প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় অসিম। একপর্যায়ে ওই মেয়ের বাসায় কেউ না থাকার সুযোগে সোমবার ভোররাতে তার উপর চড়াও হয় সে।

পরে হাতুড়ি দিয়ে হাসির মাথায় এলোপাতাড়ি আঘত করে। তার আত্মচিৎকারে পরে এলাকাবাসি এগিয়ে আসলে অসিম পালিয়ে যায়। এরপরে রক্তাক্ত অবস্থায় হাসিকে মংলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান ওসি লুৎফর

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত