মরা গরুর মাংস বিক্রিকালে কসাই পিত-পুত্রের জরিমানা
এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি::
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মজুমদারহাট নামক বাজারে মরা গরুর মাংস বিক্রির সময় আটক কসাই পিতা-পুত্রের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন- ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- এস এম গোলাম কিবরিয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- মোক্তারুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উক্ত বাজার থেকে মরা গরুর অবিক্রিত ৭০ কেজি মাংসসহ কসাই পিতা-পুত্রদ্বয়কে আটক করেন।
দণ্ডিত কসাই পিতা-পুত্রদ্বয় হলো- উপজেলাটির শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মফিজল হক বাসু ও তার পুত্র শালু মিয়া।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- মোক্তারুল অালম বলেন, কসাই পিতা-পুত্রদ্বয় সাড়ে ৪৬ হাজার টাকায় একটি গরু কিনে তাদের বাড়িতে আনার পর গরুটি মারা যায়। সেই মরা গরু জবাই করে মজুমদারহাট বাজারে মাংস বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটকসহ ৭০ কেজি মাংস উদ্ধার করা হয়ে
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













