ইচ্ছে থাকলে জগতের অনেক অসম্ভবকে সম্ভব করা যায়


মেয়েটির নাম অ্যানি। আর ছেলেটির নাম বিপ্লব। তারা ভাই-বোন।
অ্যানি প্রতিদিন অফিসে আসেন। সঙ্গে বিপ্লবও আসেন। না। তারা দুজন একসঙ্গে চাকরি করেন না।
তাহলে কেন আসেন?
মেয়েটিকে কোলে করে অফিসে নিয়ে আসেন তার ভাই। শুধু অফিস নয়, মেয়েটির প্রতিটি পরীক্ষার দিনও তাকে কোলে করে নিয়ে গেছেন তার ভাই। যেদিন কোনো কারনে যেতে পারেন নি; সেদিন তার বাবা নিয়ে গেছেন।
কিন্তু কেন?
হ্যাঁ! মেয়েটি হাঁটতে পারেন না। জন্মগত পঙ্গু নন তিনি। তিন বছর বয়স থেকে দুটি পা অকেজো হওয়ায় হাঁটতে পারেন না তিনি। দেশে-বিদেশে চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি।
ইচ্ছে থাকলে জগতের অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। এর উদাহরণ বনশ্রীর এই অ্যানি সমাদ্দার। অদম্য ইচ্ছে শক্তির ওপর ভর করেই এগিয়ে গিয়েছেন তিনি। পঙ্গুত্ব দমাতে পারেনি অ্যানির সাফল্য। চাকরি করছেন অডিটর হিসেবে সরকারি অফিসে।
আজ ছিলো তাদের বিভাগীয় পদোন্নতির পরীক্ষা এসএএস পার্ট-১ এর দ্বিতীয় দিন। ভাইয়ের কোলে চড়েই তাকে পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা যায়। গতকালও দেখছিলাম তাকে। আজ কথা হয় তার সঙ্গে।
অ্যানি বলেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই মনের ইচ্ছা শক্তি ও মনোবল নিয়েই জীবনের সঙ্গে যুদ্ধ করছি।
লেখক : সহসম্পাদক, কালের কণ্ঠ
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













