নবজাতকটি পড়ে ছিল ডাস্টবিনে


পাবনা শহরের রাধানগর এলাকার একটি ডাস্টবিন থেকে আজ বুধবার দুপুরে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস জানান, সকালে রাধানগর মজুমদার একাডেমি স্কুলের পাশের একটি ডাস্টবিন থেকে একটি কুকুর এক নবজাতকের মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া করতে থাকে। এটি দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরো জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো একসময় নবজাতকটিকে কে বা কারা ডাস্টবিনে ফেলে রেখে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













