বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীকে বটি দিয়ে কোপানোর সময় স্ত্রী আটক

ঢাকার ধামরাই পৌরসভার কুমরাইল মহল্লায় হত্যার উদ্দেশে স্বামী বিপ্লবকে ধারালো বটি দিয়ে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় বীথি নামে এক গৃহবধূকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিয়ের কয়েক মাস পরেই বনিবনা না হওয়ায় বীথির সঙ্গে বিপ্লবের তালাক হয়ে যায়। একপর্যায়ে আবার তাদের বিয়ে হয়। কিন্ত‍ু বিয়ের হলেও বিপ্লব মাঝেমধ্যে বীথির কাছে আসতেন। এ অবস্থায় বীথি জানতে পারেন বিপ্লবের আগের স্ত্রী ও সন্তান রয়েছে। এ খবর জানার পর বীথি স্ত্রীর দাবি নিয়ে বৃহস্পতিবার রাতে বিপ্লবের বাসায় যান। এ নিয়ে রাতে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বীথি ক্ষিপ্ত হয়ে রান্না ঘরের ধারালো বটি দিয়ে বিপ্লবকে কুপিয়ে জখম করে। এসময় বিপ্লবের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বীথিকে আটক করে।

ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) ভজন রায় ও অপূর্ব দাস জানান, হত্যার উদ্দেশে ব্যবহৃত একটি বটি জব্দ উদ্ধার করা হয়েছে। বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী