শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামী মৃত্যুর পর নববধূর আত্মহত্যা

স্বামী মারা যাওয়ার এক সপ্তাহ পরই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার নববিবাহিতা স্ত্রী।

ঘটনাটি ঘটে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দডগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামে।

শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে নাছরিন আক্তার ওরফে টিয়া নামের ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।

জানা গেছে, ছয় মাস আগে উপজেলার শিমুলিয়া গ্রামের মফেজুদ্দিনের কন্যা মোছা. নাছরিন আক্তারের (১৯) সঙ্গে হরগজ চরপাডা গ্রামের আলাউদ্দিনের বিয়ে হয়।

এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে তার স্বামী আলাউদ্দিন মারা যান।

এরপর বাবার বাড়িতে যান নাসরিন। এক সপ্তাহের ব্যবধানে শুক্রবার সকালে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

তবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেননি স্বজনরা।

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সাটুরিয়া থানার এসআই মো. হাসান আলী জানান, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বলা সম্ভব।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত