বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাংলাদেশে গৃহশ্রমিকদের নির্যাতনের বিচার হয় না’

বাংলাদেশে গত দশ বছরে গৃহশ্রমিকদের নির্যাতনের মামলায় বিচারের কোন নমুনা নেই বলছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। সরকারের নিজ দায়িত্বে এই মামলাগুলো পরিচালনার দাবি তুলেছে সংগঠনটি।

নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলছেন, যেহেতু নির্যাতিতরা সমাজের দুর্বল শ্রেণীর। অর্থের অভাবে তাই তাদের পক্ষে মামলাগুলো পরিচালনা করা সম্ভব হয়না।

অনেক ক্ষেত্রেই বিষয়গুলোতে আপোষ হয়ে যায় অথবা মামলা চাপা পড়ে যায় বলে জানিয়েছেন তিনি। তার মতে মামলাগুলো সাক্ষ্য নির্ভর না হয় আলামত নির্ভর হওয়া উচিত।

কেননা ফৌজদারি আইনের মামলায় সাক্ষ্য দেয়ার বিষয়টি প্রাধান্য পায় কিন্তু দরিদ্র গৃহশ্রমিকেরা অনেক ক্ষেত্রে সাক্ষ্য দিতে বারবার আদালতে যেতে পারে না।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠার পর গৃহকর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষার জন্যে একটি আলাদা আইন প্রণয়নের দাবী উঠেছে।

মি আহমেদ বলছেন, “গৃহশ্রমিকরা তার পরিবারের থেকে বিচ্ছিন্নভাবে আর একটি পরিবারের চার দেয়ালের মধ্যে থাকে। তাদের নির্যাতনের বিষয়টি অনেকসময় জানাই যায়না”

তিনি আরো বলছেন, বাংলাদেশে গৃহশ্রম এখনো শ্রম আইনের আওতায় নেই। তাই তার কর্মপরিবেশ নিয়ে কোন ধরনের খোজ খবর রাখার কেউ নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত