বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নরসিংদীর জঙ্গী আস্তনা থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে ষ্ট্যাটাস দেওয়া হলো

নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে আবু জাফর মিয়া নামের এক ছাত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন।

ফেসবুক পোস্টে আবু জাফর নিজেদেরকে আওয়ামী কর্মী দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, মাননীয়া প্রধানমন্ত্রী, আমাদেরকে বাঁচান। আমরা নিরপরাধ। আমরা আওয়ামী কর্মী। আমরা ষড়যন্ত্রের শিকার।

প্লিজ আমাদেরকে বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন। প্লিজ প্লিজ প্লিজ। আমরা অপরাধী না। আমাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে হলেও সার্চ করা হোক। যদি কোনোকিছু পাওয়া যায় আমরা সকল অপরাধ মেনে নেব। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন। ’

সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি লেখেন, ‘সাংবাদিক ও আইনশৃঙ্খলাবাহিনীর স্যারদের উদ্দেশে বলছি, আমরা নিরপরাধ। আমরা শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। প্লিজ আপনারা আমাদের সার্চ করুন। দেখুন কিছু পান কি না। আমরা নিরপরাধ। বাইরে থেকে আমাদের সিটকানি লাগানো। প্লিজ সিটকানি খুলে আমাদেরকে উদ্ধার করুন।’

শনিবার বিকেল থেকে র‌্যাবের নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি সন্দেহে নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়ার জামেয়া কাসেমিয়া মাদ্রাসার কবরস্থানের নিকটবর্তী দুবাই প্রবাসী মঈন আহমেদের বাড়িটি ঘেরাও করে রাখে। এই খবর ছড়িয়ে পড়লে সংবাদকর্মীসহ শহরের লোকজন সেখানে ভিড় করে।

এছাড়া আটকদের পরিবারের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করলে র‌্যাব তাদের বাধা দেয়। স্বজনদের দাবি, শনিবার দুপুরের পরও এই বাসায়ই প্রাইভেট পড়িয়েছে ভেতরে আটকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা আত্মসমর্পণ করে। এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব ১১ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত