এক রাতেই ৬টি কবর থেকে কঙ্কাল চুরি


ফরিদপুরের সালথায় কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কবরস্থানের ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়।
জয়ঝাপ গ্রামের বাসিন্দা সাংবাদিক আবু নাসের হুসাইন বলেন, তার মায়ের কঙ্কালসহ ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। এতে তিনি খুবই হতাশ। ঘটনাটি তিনি থানা পুলিশকে জানিয়েছেন।
ওই গ্রামের বাসিন্দা ও জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইদ্রীস আলী মোল্যা বলেন, স্কুলের নিকটবর্তী এ কবরস্থানের ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। এতে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এর আগে পার্শ্ববর্তী এলাকা থেকেও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সালথা থানার এসআই মো. জিল্লুর রহমান বলেন, ঘটনাটি খুবই জঘন্য ও দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













