শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১২ বছরের শিশুটিকে প্রতিদিন ২-৩ বার ধর্ষণ করতেনঃ ধর্ষণের লোমহর্ষক বর্ণনা

সিলেটের বিয়ানীবাজারে লন্ডন প্রবাসীর হাতে ধর্ষণের রোমহর্ষক বর্ণনা দিয়েছে ১২ বছরের শিশু। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় সোমবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয় শিশুটি।

জবানবন্দিতেতে মেয়েটি জানায়, মাত্র ১৭ দিনে তাকে অনকেবার ধর্ষণ করা হয়েছে। তার মা-বাবার ওপর ধর্ষক সারোয়ারের নির্যাতনের কথাও সে আদালতকে জানিয়েছে।

এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় সোমবার দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় প্রবাসী সারোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সারোয়ার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামের লতই মিয়ার ছেলে।

চাঞ্চল্যকর এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো ঘটনাস্থল পরিদর্শনে যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমান জানান, আগামীকাল মঙ্গলবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

তিনি জানান, ১৭ দিনে বহুবার শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন ২-৩ বার তাকে ধর্ষণ করতেন সারোয়ার আহমদ। হাত-পা টিপে দেয়ার কথা বলে তাকে বিছানায় নিয়ে আসতেন সারোয়ার। এরপর কখনো জোর করে, কখনো লন্ডন নেয়ার কথা বলে আবার কখনো যৌনশক্তিবর্ধক ওষুধ সেবন করিয়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করা হতো।

বিয়ানীবাজার থানা পুরিশের পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান জানান, গত কয়েকদিন থেকে সারোয়ারের স্ত্রী তার বাপের বাড়িতে বসবাস করছেন। এই কদিনে মেয়েটির ওপর বেশি নির্যাতন করা হয়।

মামলার তদন্ত সূত্র জানায়, শিশুটি তার মায়ের কাছে ধর্ষণের কথা জানালে বিষয়টি সারোয়ারের মা ও স্ত্রীকে জানানো হয়। এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। সারোয়ার তার স্ত্রীকে পাঠিয়ে দেন শ্বশুরবাড়িতে। এরপর তিনি শিশুটিকে রেখে দেন তার নিজ ঘরে। শিশুটিকে নিয়ে তার বাবা-মা বাড়ি চলে যেতে চাইলে তাদের ওপর নির্যাতন চালান সারোয়ার।

সর্বশেষ নির্যাতনের মাত্রা এতটাই প্রকট হয় যে, মেয়েটিকে রেখেই পালিয়ে আসেন তারা। এর আগে একই বিষয় নিয়ে নিজের স্ত্রীকেও বেদম মারধর করেন সারোয়ার। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লন্ডন প্রবাসীর বাড়িতে একটি শিশুকে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সারোয়ারের বাড়িতে ছুটে যান স্থানীয় কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান আবু তাহের। এ সময় ওই বাড়িতে সারোয়ারের স্ত্রী ছিলেন না। কিন্তু তিনিও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন।

বিয়ানীবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শিশু ধর্ষণের ঘটনায় তার বাবা বাদী হয়ে সারোয়ার আহমদকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। রোববার ভোরে র্যা বের হাতে আটক হওয়া আসামিকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে শিশুটি তার মা-বাবার জিম্মায় রয়েছে।

এদিকে সোমবার দুপুরে বিয়ানীবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারোয়ারের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে তার স্ত্রী তামান্না সুলতানা স্বামীর মুক্তি দাবি করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত