বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানিকগঞ্জে বজ্রাঘাতে পাঁচজন নিহত

মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় বজ্রাঘাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলো সাটুরিয়া উপজেলার হরগজ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পবন সরকার (১৫) ও সপ্তম শ্রেণির ছাত্র জয়ন্ত সরকার (১৩), সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের কৃষক আসলাম শেখ (৩০), আবদুল বারেক (৪০) ও আবু তাহের (৩৫)।

আহত পাঁচজনের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে দুজনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর কথা বলা হয়েছে।

বজ্রপাতের বিষয়ে জানতে চাইলে সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় হরগজ গ্রামের ধানক্ষেতে ঘাস কাটছিল পবন ও জয়ন্ত। বিকট শব্দে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

সিংগাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, প্রায় একই সময় সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের একটি ক্ষেতে ধান কাটছিল ১০ থেকে ১২ জন শ্রমিক। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলে আবু তাহের ও আবদুল বারেক নিহত হন। আহত হন অপর ছয়জন। তাঁদের মধ্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আসলাম শেখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত