ভ্যানচালকের জীর্ণ কুটিরে ইফতার করলেন এমপি


কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার গরীব ভ্যানচালক মো. সাত্তার আলী গাজী। সীমিত আয়ের সংসার চলে কোন রকম। রোজার মাসে এমনি একটু বাড়তি খরচ। চাইলেও সব সময় পছন্দমত ইফতার করা হয়না। কিন্তু মঙ্গলবারের ইফতারটি হয়ত জীবনে স্মরণীয় হয়ে থাকবে সাত্তার আলী গাজীর জীবনে। ইফতারের কয়েক মুহূর্ত আগে হঠাৎ দরজায় কড়া নাড়লেন স্থানীয় এমপি (সাতক্ষীরা-৪) জগলুল হায়দার।
রাস্তার ধারে খাসজমিতে তার বাড়িতে উন্নতমানের ইফতার নিয়ে হঠাৎ হাজির হন এলাকার জনপ্রিয় এমপি জগলুল। খবর শুনে এলাকার অনেকেই এসে হাজির হন। এমপি জগলুল সকলকে সঙ্গে নিয়ে সাত্তার গাজীর জীর্ণ কুটিরের সামনে পাটিতে বসে ইফতার শেষ করেন। এলাকার এমপির সঙ্গে একসঙ্গে ইফতার করতে পেরে আনন্দে চোখ ছলছল হয়ে উঠে সাত্তার গাজীর। ইফতার পূর্ব মোনাজাতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সবার জন্য দোআ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













