ফেসবুক পোস্ট নিয়ে হামলা, গ্রেপ্তার ৫


ময়মনসিংহে একটি সরকারি কলেজের স্থগিত কমিটির ছাত্রলীগ সভাপতির ফেসবুকে ওয়ালে পোস্ট দেয়া নিয়ে র ওপর হামলা, প্রধানমন্ত্রীর ছবি ও যুবলীগ আহবায়কের কার্যালয় ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
থানা পুলিশ এ অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া জেলার মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি রকিবুল ইসলাম রকিবকে প্রথমে মুক্তাগাছা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে শহরের টানবাজার এলাকায় উপজেলা যুবলীগ আহবায়ক ও রকিবুলের দুলাভাই জাহাঙ্গীর আলমেরৃ কার্যালয়ে এঘটনা ঘটে ।
ঘটনার প্রতিবাদে গভীর রাতে ছাত্রলীগের একাংশ শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি তোলেন
এব্যাপারে আহত রকিবুল ইসলাম বাদী হয়ে শুক্রবার মুক্তাগাছা থানায় মামলা করেন ।
মামলায় রকিুবল অভিযোগ করেছেন, রাজনৈতিক বিরোধের জের ধরে ১০ জন এবং অজ্ঞাত আরো ১০-১২জন এঘটনা ঘটিয়েছে ।
থানা পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে নাজমুল ইসলাম, কালা চান, মোশাররফ, আলআমীন ও হৃদয় নামের ৫ জনকে গ্রেপ্তার করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গ্রেপ্তারদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













