মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানিকগঞ্জে উমা দেবী হত্যায় পাঁচজনের ফাঁসি

ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফাইজুল কবির ৩৯৬ ধারায় ৩ আসামির উস্থিতিতে ৫ জনের বিরুদ্ধে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ইছহাক ভুইয়া, ঈমান আলী ফকির, বাচ্চু মিয়া, সহিদুল ইসলাম ও নান্নু মিয়া। এদের মধ্যে ইমান আলী ও নান্নু মিয়া পলাতক রয়েছেন। এরমধ্যে সহিদুল ইসলামের বাড়ি সাভারের আশুলিয়া দক্ষিণ বাইপাইল এবং অন্যদের বাড়ি সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায়।

বাদীপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার। আসামিপক্ষে ছিলেন মেজবাহুল হক মেজবাহ, মাধব সাহা ও শিপ্রা রানী সাহা।

২০১০ সালের ৯ আগস্ট রাতে সিংগাইর পুকুরপাড় এলাকায় উমা দেবীকে তাঁর নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। এ সময় তারা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পরের দিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা করেন।

২০১১ সালের ২৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম আদালতে ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত