বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১ হালি ডিমের দাম মাত্র ১২ টাকা!

একটি ডিমের উৎপাদনে খরচ হয় ৫ টাকার উপরে। অথচ বিক্রি করতে হচ্ছে ৩ টাকায়। ফলে ১ হালি ডিমের দাম মাত্র ১২ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি। রাজশাহীর বাঘা উপজেলার মুরগি খামারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে এ দামেই।

শুধু ডিম নয়, এসব খামারে মুরগিও মিলছে বাজার মূল্যের চেয়ে কম দরে। আর খুচরা পর্যায়ে বিভিন্ন স্থানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ২৮ টাকা হালি। আর মুরগির দাম প্রতি কেজি ১৪০ টাকা। লেয়ার ১৯০ টাকা।

এ দামে ডিম ও মুরগি বিক্রিতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে খামার সংলগ্ন আশপাশের লোকজন এবং পাইকারি ও খুচরা বিক্রেতারা। ভোক্তাদের কাছে বিক্রির কথা থাকলেও খুচরা ও পাইকারি বিক্রেতারা ডিম ও মুরগি কম দামে কিনে বেশি দামে বাইরে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

প্রাণী সম্পদ বিভাগের দেয়া তথ্যমতে গত বছর উপজেলার ৪৮টি পোলট্রি ফার্মে ডিম উৎপন্ন হয়েছিল- ২ লাখ ৪৩ হাজার। যা জনসংখ্যার চাহিদার তুলনায় ৫১ হাজার বেশি ডিম উৎপন্ন হয়েছিল। এসব ফার্মে প্রতি হালি ডিম ১২ টাকায় বিক্রি করা হচ্ছে। মুরগিও বিক্রি হচ্ছে খুচরা বাজারের চেয়ে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা কম দরে।

অন্যদিকে মাসের পর মাস কম দামে ডিম বিক্রি করায় বছরে কোটি টাকার লোকসান গুনছে উপজেলার ৪৮টি পোলট্রি (মুরগি) খামার। উৎপাদনের সঙ্গে বিক্রয় মূল্যের বিরাট ফারাকের কারণে লোকসানের পাল্লা দিন দিন ভারি হচ্ছে। খামারগুলো টিকিয়ে রাখতে সরকারিভাবে চাহিদা মতো বাজেটও দিতে পারছে না।

পোলট্রি ফার্মের মালিক শফিকুল জানান, বেশি দামে মুরগির খাবার ক্রয়, উৎপাদন হ্রাস, শীতের সময় বাচ্চা বিক্রি শূন্যের কোঠায় নেমে যাওয়া, হাঁস-মুরগি প্রতিপালনে প্রয়োজনের অতিরিক্ত জনবলের কারণেও লোকসান বেড়েছে। একটি ডিম উৎপাদনে খরচ হয় ৫ টাকার উপরে। অথচ বিক্রি করতে হচ্ছে ৩ টাকায়। এ অবস্থা চলতে থাকলে ঘরবাড়ি বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল কাদের জানান, সরকারি খামারে বছরজুড়ে একই দর নির্ধারিত থাকে। বেসরকারি খামারে ওঠা-নামা করে। বাজারে ডিমের দাম কম থাকলেও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে ক্রেতা সাধারন সেই দামে কিনতে পারছেন না। এতে খুচরা বিক্রেতারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোলট্রি খামারির মালিকরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত