শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাজীপুরে তিন সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ

গাজীপুরের কাপাসিয়ায় সৌদিপ্রবাসী মহসিন শিকদারের স্ত্রী তিন সন্তানসহ প্রায় এক মাস ধরে নিখোঁজ। স্ত্রী-সন্তানদের ফেরত পেতে সহযোগিতা চেয়ে আজ শুক্রবার গাজীপুরে সংবাদ সম্মেলন করেন মহসিন (৪২)।

মহসিনের অভিযোগ, কিছুদিন আগে স্ত্রী ডলি বাবার বাড়ি সুনামগঞ্জ যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে চলে যান। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, ডলি বাবার বাড়ি না গিয়ে ফখরুলের সাথে পাশের সোনারুয়া গ্রামের সজীব বেপারীর বাড়িতে গিয়ে উঠেছে। তিনি সেখানে গেলে তারা অন্যত্র পালিয়ে যায়। তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

এর মধ্যে একবার তার বড় ভাই জাহিদুল শিকদারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন ফখরুল। ওই টাকা দিলে নাকি তাঁর স্ত্রী-সন্তানদের ফিরিয়ে দেবেন। ঘটনার পর তিনি কাপাসিয়া থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।

মহসিন আরো বলেন, ‘দুই দিন আগে ফখরুলের বড় ভাই সানাউল্লাহ শিকদার আমাদের বাড়িতে এসে আমার বৃদ্ধ মাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এ সময় হুমকি দিয়ে বলেন, ওই ঘটনার পর তার ভাইয়ের (ফখরুল) স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। এখন আমার স্ত্রীকে এনে নাকি তার ভাইকে বিয়ে করাবেন।

বর্তমানে স্ত্রী, মেয়ে ইশরা (৬), ইলমা (৪) ও একমাত্র ছেলে রুস্তম (২) কোথায় আছে, তিনি জানেন না। স্ত্রী-সন্তানদের উদ্ধারে তিনি প্রশাসনের সহযেগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি ফখরুলের যথাযথ বিচার দাবি করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত