বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন : ইউপি চেয়ারম্যানকে শোকজ

ময়মনসিংহের গৌরিপুরে দুই যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে আগামীকাল রোববারের মধ্যে তাঁকে এই ঘটনার কারণ দর্শাতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিনা আকতার বিষয়টি জানিয়েছেন।

মার্জিনা আকতার বলেন, মিডিয়াতে খবর দেখেই জেলা প্রশাসকের নির্দেশনায় গত ৭ জুন তাঁকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশের জবাব পেলে সেটি জেলা প্রশাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। এর পর এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বৃহস্পতিবার একজন বিচারিক হাকিম চেয়ারম্যানকে তলব করেন বলেও জানান ইউএনও মার্জিনা।

এ বিষয়ে জানতে চেয়ারম্যানকে রমিজ উদ্দিন স্বপনের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে গত ৪ জুন রুকন (২২) ও দীপু (২৩) নামের দুই যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটান স্থানীয় মাওহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন।

মারধরের বেশ কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে খুঁটির সঙ্গে বেঁধে দুই যুবককে লাথি মারতে ও পেটাতে দেখা যায় তাঁকে। পেটানোর পর ২৪ ঘণ্টার মধ্য দুজনকে এলাকা ছাড়ার নির্দেশও দেন ওই চেয়ারম্যান।

চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গৌরীপুর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সদস্য সচিব।

ওই দুই যুবককে নির্যাতনের সময় ছবি তোলেন ফারুক হাসান নামের এক ব্যক্তি। সেদিন সন্ধ্যায় ফারুক হাসান তাঁর ফেসবুকে নির্যাতনের সাতটি ছবি পোস্ট করেন। চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন সেই ছবিগুলো নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

এর আগে ওই দিন বিকেলে চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন ওই দুই যুবককে ধাওয়া করে ধরে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। কিন্তু তাঁদের কাছে কোনো মাদক পাননি বলেও রমিজ উদ্দিন জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত