যুবলীগ নেতাকে হত্যা, তিন পার্বত্য জেলায় হরতাল চলছে


রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নকে হত্যার ঘটনায় আজ ১১ জুন রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা এবং বান্দরবানে আধাবেলা হরতাল পালন করছে বাঙালিদের দুটি সংগঠন।
গতকাল সকালে খাগড়াছড়ি থেকে নয়ক হত্যার আসামি রানেল ও জুনেল নামে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লংগদু উপজেলা থেকে ভাড়ায় মোটরসাইকেল চালক ও স্থানীয় সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়ন দুজন যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশে রওনা হন। কিন্তু দুপুরের পর দীঘিনালার চারমাইল এলাকায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। শুক্রবার সকালে সে মৃতদেহ নিয়ে লংগদু সদরে বিক্ষোভ-মিছিল বের হয়। সে সময় কিছু লোক পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













