বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১২০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক

কিশোরগঞ্জ ভৈরব থেকে ১২০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। এ সময় জব্দ করা হয় গাঁজা বহনের কাজে ব্যবহৃত ট্রাক।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজাসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সিলেটের উত্তর সুরমা এলাকার আবু সামার ছেলে ট্রাকচালক সাহাবুদ্দিন (২০), তাঁর সহযোগী হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া এলাকার তৈয়ব আলীর ছেলে মাসুম (২০) এবং নাজিরপুরের মুফতি হোসেনের ছেলে রাসেল (১৯)।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের নেতৃত্বে একটি দল ট্রাকটি আটক করে। ট্রাকটি হবিগঞ্জের বাহুবল থেকে ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরো দাবি করেছে, গাঁজাগুলো হবিগঞ্জের বাহুবল থেকে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটকরা। এ ঘটনায় ওসি এ কে এম মিজানুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত