বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামালপুরে গ্রাম্য সালিশে তিন সন্তানের সামনে গৃহবধূকে প্রকাশ্যে দোররা

জামালপুরের বকশীগঞ্জে গ্রাম্য সালিশে ফারজানা কোহিনূর নামে এক গৃহবধুকে তিন সন্তানের সামনে প্রকাশ্যে দোররা মারা হয়েছে। শুধু তাই না মাতাব্বরদের চাপের মুখে নাক ছেচুর (নাকে খত) দিয়ে জীবনে রক্ষা পেয়েছে ওই গৃহবধূ।

সালিশে উপস্থিত গৃহবধুর দেবর এক পুলিশ সদস্যের হুকুমেই ওই রায় বাস্তবায়ন করা হয়। শনিবার বিকালে পৌর শহরের মালিরচর তকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ্য গৃহবধূ ফারজানা কোহিনূর বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে,বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর তকিরপাড়া গ্রামের গৃহবধু ফারজানা কোহিনূরের স্বামী ওসমান আলীর সাথে দীর্ঘ দিন যাবৎ তার শশুড় ও পুলিশ দেবরদের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এই নিয়ে শনিবার বিকালে শশুর আবেদ আলীর বাড়িতে একটি সালিশ বসে। সালিশে উপস্থিত মাতাব্বরগণ উসমান আলীকে জোর পূর্বক জমি ছেড়ে দেওয়ার জন্য বলে।

ওসমানের স্ত্রী এর প্রতিবাদ করলে উপস্থিত মাতাব্বররা ক্ষিপ্ত হয়ে ফারজানা কোহিনূরকে দোররা মারার ফতোয়া দেন। দোররা মারার সিদ্ধান্ত দেন মাতাব্বর হাজী আবেদ আলী। ফলে সালিশে উপস্থিত লোকজনের সামনে প্রকাশ্যে গৃহবধু ফারজানা কোহিনূরকে দোররা মারা হয়। ওই সময় মাকে বাচাঁনোর জন্য সালিশে উপস্থিত ফারজানা কোহিনূরের তিন শিশু সন্তান মাতাব্বরদের কাছে বার বার পায়ে ধরে আকুতিঁ জানান। কিন্তু মাতাব্বরা তাকে ক্ষমা করেননি। দোররা মারেন সালিশে উপস্থিত গৃহবধুর দেবর পুলিশ সদস্য অলিউল্ল্যাহ।

শুধু তাই না ক্ষুব্ধ মাতাববররা গৃহবধূকে প্রায় ২০ ফুট দীর্ঘ নাক ছেচুর (নাকে খত) দিতে বাধ্য করেন। ফলে গৃহবধূ ফারজানা কোহিনূরের নাক থেঁতলে গেছে। নির্যাতন ও লজ্জায় ঘটনাস্থলেই গৃহবধূ ফারজানা কোহিনূর গুরুতর অসুস্থ্য পড়ে। পরে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গৃহবধুর ভাই সাইফুল ইসলাম বলেন, নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত