রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চরফ্যাসনের ছাত্রলীগ নেতা’র উপর হামলাকারী ঢাকায় গ্রেফতার

ভোলার চরফ্যাসনের ছাত্রলীগ নেতা সোহাগ’র উপর হামলাকারী উপজেলা সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোলায়মান মঙ্গলবার ঢাকা পল্লবী থানা পুলিশ সোলায়মানকে গ্রেফতার করেছে। চরফ্যাসন ছাত্রলীগ নেতৃবৃন্দ সোলায়মান গ্রেফতারে উপমন্ত্রী জ্যাকবকে অভিনন্দন জানিয়েছে।

গত ৩১মে ১৭ইং ছাত্রলীগ নেতা মেহেদি হাসান সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় সোহাগের পিতা আবুল কালম আজাদ বাদি হয়ে সোলাইমানকে প্রধান আসামী করে চরফ্যাশন থানায় ১৩জনকে আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার পর আত্মগোপনের পর গোপন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ সোলাইমানকে আটক করে।

চরফ্যাসন কলেজ ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান শিপন মঙ্গলবার বিকালে চরফ্যাসন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অভিযোগ করেন দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ নেতা সোলায়মান উপজেলা ছাত্রলীগে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্নস্তরে ইয়াবা, গাজা, মদ সহ মাদকের বিস্তার যুব সমাজে ছড়িয়ে দিয়েছে।

ছাত্রলীগ নেতা সোহাগ’র উপর হামলাকারী অভিযুক্ত সোলাইমানকে পল্লবী থানা পুলিশ আটক করে সন্ত্রাসের বিরুদ্ধে উপমন্ত্রীর কঠোর অবস্থান নেয়ায় চরফ্যাসন উপজেলা ছাত্রলীগ সভাপতি হায়ত আলী চৌধুরী রিজভি ও সাধারন সম্পাদক সোয়াইব হোসেন আল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অভিনন্দন জানিয়েছে।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান, গতকালই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো.ছিদ্দিকুর রহমান আসামীকে আনার উদ্দেশ্যে ঢাকার পল্লবী থানায় অবস্থান করছেন। পল্লবী থানার উপপরিদর্শক মো.সারোয়ার জানান, মোবাইল ট্রাকিংএর মাধ্যমে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে সোলাইমানকে গ্রেফতার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত