বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়েতে ‘ডিআইজি-ওসি’র চাঁদা দাবি! বের হলো অন্য তথ্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চাঁদাবাজ চক্র ডিআইজি ও ওসি পরিচয় দিয়ে এক বিয়ে বাড়ি থেকে ৫ লাখ টাকা চাদা চেয়ে ৭৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২জনকে আটক করা হয়েছে। ৩ জুলাই সোমবার রাত ৯টার দিকে উপজেলার এ কান্দাপাড়া এলাকা থেকে চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। আটক প্রতারকরা হলো উপজেলার মাসাবো এলাকার সাইফুদ্দিন মোল্লা ওরফে রিপন (৩৩) ও সোহেল মিয়া (৩২)।

ভুক্তভোগী নিরীহ রিপন মিয়া জানান, গত ২৯ জুন শুক্রবার দুপুরে তার মেয়ে সামিরা ইসলাম রুপার (১৮) ইসলামীর শরিয়াহ মোতাবেক বিয়ের আয়োজন করেন। এসময় মাসাবো এলাকার সাইফুদ্দিন মোল্লা ওরফে রিপন, সোহেল মিয়া, কান্দাপাড়া এলাকার জিনু, হানিফ, কবির ভান্ডারি, তেতলাবো এলাকার সালামসহ কয়েকজন চাঁদাবাজ নিজেদের ডিআইজি ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে সামিরা ইসলাম রুপার বয়স কম বলে প্রথমে বিয়েতে বাধা সৃষ্টি করার চেষ্টা চালায়।

চাঁদাবাজদের কথা কথা শুনে রিপন মিয়া তার মেয়ের জন্ম নিবন্ধন প্রতারকদের দেখালে তারা জন্ম সনদ মাটিতে ছুড়ে ফেলে দেয়। চাঁদাবাজরা রিপন মিয়ার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে তারা বিয়ে হতে দিবে না। নিরীহ রিপন মিয়া কোন উপায় না পেয়ে চাঁদাবাজদের ৭৭ হাজার টাকা দিতে বাধ্য হয়। এসময় চাঁদাবাজ চক্রটি দুইটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এছাড়া এ ঘটনা কাউকে জানালে হত্যা করবে বলেও হুমকি ধামকি প্রদান করেন। সোমবার সন্ধ্যায় রিপন মিয়া এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই চাঁদাবাজকে আটক করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। চাঁদাবাজদের দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত