বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ধর্ষণের শিকার’ তরুণীঃ মামলার এজাহারে যে কথাগুলো বললেন !

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে আবার এক তরুণীকে বাসায় নিয়ে রাতভর ধর্ষণের পর বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বনানীর ২ নম্বর রোডের ২১৪ নম্বরে এক ব্যবসায়ীর বাসায় তাঁর ছেলে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটায় বলে ‘ধর্ষণের শিকার’ তরুণী মামলায় উল্লেখ করেছেন।

গতকাল বুধবার রাতে এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী আহমদ। তিনি জানান, বনানীর ন্যাম ভিলেজে ব্যবসায়ী বোরহান উদ্দিন বেলালের ছেলে বাহার উদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে। ওই তরুণী (২১) রাজধানীর বাসিন্দা। তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন।

এর আগে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। এ ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফকে গ্রেপ্তার করে। তাঁরা এখনো কারাগারে আছেন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর অভিজাত এলাকায় আরো একটি ধর্ষণের অভিযোগ পেল পুলিশ। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।

মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেছেন, ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের বন্ধুত্ব হয়। এর সূত্র ধরেই তাঁদের দেখা-সাক্ষাৎ হতো এবং ঘোরাঘুরি করতেন তাঁরা। চার মাস আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনার দিন রাত ৯টায় ইভান ফোন করে ওই তরুণীকে জন্মদিনের কথা বলে তাঁর বাসায় যেতে বলে এবং বলে, তাঁর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

‘আমাদের সম্পর্কের বিষয়টি তাহার (ইভান) মাকে জানাবে মর্মে জানায় এবং টেলিফোনে তাহার মায়ের পরিচয় দিয়ে একজন মহিলা আমার সঙ্গে কথা বলে আর আমি তাঁকে তাহার মা মনে করি। তারপর আমি আমার আপুর সঙ্গে কথা বলে রাত সাড়ে ১০টায় রিকশা করে তাহার বাসার সামনে পৌঁছালে সে আমাকে রিসিভ করিয়া তাহার বাসায় নিয়ে যায়।’

ওই তরুণী বাসায় গিয়ে আর কাউকে দেখেননি। জানতে চাইলে ইভান জানায়, তাঁর বাবা-মা অসুস্থ। তাই ঘুমিয়ে আছেন। জোরে কথা বলা যাবে না।

এজাহারে ওই তরুণী আরো উল্লেখ করেন, ‘বাসায় জন্মদিনের অনুষ্ঠানের কোনো আলামত দেখি না। আমি ভয় পাই এবং বাসায় আসতে চাই। কিন্তু সে বাসায় আসতে দেয় না। সে আমাকে রাতে খাবার খাওয়ায় এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়।

রাত দেড়টায় ইভান ধর্ষণ করে বলে তরুণী এজাহারে উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, ‘আমি চিৎকার করিতে থাকিলে সে রাত সাড়ে ৩টায় আমার ব্যাগ রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।’

‘আসামি আমাকে এর আগেও বিবাহের প্রলোভনে ধর্ষণ করে। আমাকে ভয় দেখায়, মুখ খুলিলে তাহার নিকট আছে এমন খারাপ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে’, এজাহারে বলেন তরুণী।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী