রাজশাহীতে জঙ্গিবিরোধী অভিযানে ৪ জেএমবি সদস্য গ্রেফতার


রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত চার সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও জিহাদি বই জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- দুর্গাপুর থানার জয়কৃষ্ণপুর গ্রামের মো. ইসার ছেলে মো. আসলাম (৩৭), মৃত খোদা বক্সের ছেলে মোহাম্মদ আলী (৩০) ও মো. বাবু হুজুর (২৮) জোয়াদ আলীর ছেলে এবং রাজশাহী পুঠিয়া ধাদাশ গ্রামের আবদুল হামিদের ছেলে আবুল কাশেম রোকন (৩৮)।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, রাতে পুঠিয়া ও দুর্গাপুরে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তালিকাভুক্ত চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও জিহাদি বই জব্দ করা হয়।
তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানান পুলিশ সুপার।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













