মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সখীপুর ও কালিহাতীর এক রান্না ঘরেই প্রায় শতাধিক গোখরা সাপ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এবার রান্না ঘর থেকে ২৬ গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে ওই সাপগুলো স্থানীয়রা এক এক করে মেরে ফেলেন। সোমবার বিকেলে উপজেলার হামিদপুর গ্রামের প্রবাসী আশরাফ আলীর বাড়ির রান্নাঘর থেকে এ সাপগুলো পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতষ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই সোমবার বিকেলে আশরাফ আলীর স্ত্রী রান্না ঘরের সামনে কবুতরের খাঁচায় খাদ্য দিতে যায়। এ সময় আশরাফের স্ত্রী কবুতরের খাঁচার উপর একটি গোখরা সাপ দেখতে পেয়ে চিৎকার দেয়।

পরে, বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে ওই সাপটি মেরে ফেলে। এ সময় ওই রান্নাঘরের মেঝের গর্ত খুঁড়ে একে একে আরও ২৫টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা বের করে মেরে ফেলা হয়।

প্রতিবেশী ইসমাইল হোসেন বলেন , একটি ঘরের ভেতর এত গুলো সাপ আর কখনও দেখিনি। এ ঘটনায় পর থেকে ওই বাড়িতে লোকজন থাকতেই ভয় পাচ্ছেন।

অপর দিকে, কালিহাতি উপজেলায় থেকে প্রায় অর্ধশত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এঅবস্থায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে কালিহাতি উপজেলার দেউপুর এলাকায়, মোখলেসুর রহমানের স্ত্রী তার বাড়িতে একটি গোখরা সাপের বাচ্চা দেখতে পায়।

পরে, মোখলেসুর সাপটি মেরে বাহিরে এলে, বাড়ির উঠানে আরো কিছু সাপের বাচ্চা দেখতে পায়।

এ সময় প্রতিবেশিরা সাপগুলো মেরে মাটির নিচে পুতে ফেলে। এরপর সাপুরেকে খবর দেয়া হলে, সাপুরে এসে বাড়ির বিভিন্ন জায়গা থেকে আরো প্রায় অর্ধশত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে।

তবে বড় গোখরাটি এখনো উদ্ধার করা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত