রাজধানীতে আট বছর ধরে মেয়েকে ধর্ষণ করছে বাবা, অবশেষে আটক


দীর্ঘ আট বছর ধরে সৎবাবার কাছে ধর্ষণের শিকার হয়েছেন, এমন অভিযোগ করে মামলা করেছেন এক তরুণী (২০)।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন তরুণী। মামলার একমাত্র আসামি সৎবাবা আরমান হোসেন সুমন (৩৮)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করেছে।
সুমন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাউন্ড ইঞ্জিনিয়ার।
আজ বুধবার সন্ধায় ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদাউস এ তথ্য জানান, শুধু তাই নয়, তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে হুমকিও দিয়ে আসছিলেন আসামি সুমন।
পুলিশ কর্মকর্তা বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে তরুণী বলেছেন, বাবার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০০৫ সালে আরমান হোসেনকে দ্বিতীয় বিয়ে করেন তাঁর মা। এর কিছুদিন পর থেকে মা এবং ওই সৎবাবার সঙ্গে থাকতে শুরু করেন তরুণী। ২০০৮ সালের একদিন দুপুরে মেয়েটিকে ধর্ষণ করেন তাঁর সৎবাবা আরমান হোসেন। এ সময় তরুণীর বেশ কিছু আপত্তিকর ছবি নিজের মোবাইল ফোনে তুলে রাখেন তিনি। এসব ছবি দেখিয়ে আট বছর ধরে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে আসছেন তাঁর সৎবাবা।
এসি এহসানুল জানান, তরুণীর মেডিকেল পরীক্ষা করা হবে।
রাতে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, ডিবির সাইবার ক্রাইম ইউনিট আরমান হোসেনকে গ্রেপ্তার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













