বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আমার অনেক কষ্ট হয়, পোকাগুলো শুধু কামড়ায়’

মুক্তার কষ্ট আমার ভালো লাগে না। আমি আবার আমার বোনের সাথে খেলা করতে চাই, আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন এভাবেই নিজের বোনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির যমজ বোন হীরামনি।

৩য় শ্রেণীতে পড়া হীরামনি জানান, আমি আমার বোনের সাথে স্কুলে যেতে চাই। কতদিন ধরে আমি আমার বোনের সাথে খেলা করতে পারি না। ও শুধু ব্যাথায় কান্না করে, আমার ভালো লাগে না। আমি ওকে খুব ভালোবাসি। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বোনকে সুস্থ্ করে দেয়।

মুক্তামনি এখন কেমন আছো, শরীরের মধ্যে কেমন লাগে জানতে চাইলে সে জানায় , ‘আমার অনেক কষ্ট হয়। হাতে মাঝে মাঝে অনেক ব্যাথ্যা করে যা সহ্য করতে পারি না। আমি শুধু কান্না করি। আমার মা তখন আমার হাতের মধ্যে থেকে অনেক অনেক পোকা বের করে দিত। তখন আমার ভালো লাগত। সব সময় জ্বালা যন্ত্রনা হয়, হাতের পোকাগুলো শুধু কামড়ায়। আমি ঘুমাতে পারি না। আমি আবার সুস্থ্ হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

শিশু মুক্তামনির বাবা সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেন জানান, মঙ্গলবার সকালে ৭টার দিকে তিনি তার মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছেন এবং সকাল ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে কেবিন ব্লকের ৬তলার ৬০৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে।

তিনি বলেন, দেশবাসীর কাছে আমার একমাত্র চাওয়া সবাই যেন আমার অসুস্থ মেয়েটার মুখের দিকে তাকিয়ে নামাজান্তে আমার এই ছোট্ট মেয়েটার জন্য দোয়া করে। আমি যেন আমার মেয়েটাকে আবারও সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে পাই। এটাই আমার একমাত্র চাওয়া।

ঢাকা মেডিকেলের চিকিৎসকদের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, ‘ডা. সামন্ত লাল তাদের মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। আমি আমার মেয়েকে নিয়ে ঢাকা মেডিকেলে আসার পর এখানকার ডাক্তাররা খুবই আগ্রহ নিয়ে আমার মেয়েকে দেখছেন। ডা. সামন্ত লাল সেন আমারে খুবই আশ্বাস দিয়েছেন এবং বলেছেন আমার বাচ্চা ভালো হয়ে যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত