বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে এক ভারতীয় শিক্ষার্থীর হাতে আরেক ভারতীয় খুন

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন একটি ফ্ল্যাট বাসা থেকে আসিফ শেঠ নামে ভারতীয় এক শিক্ষার্থী খুন হয়েছে। পুলিশের ধারণা, আসিফের সঙ্গে থাকা উইনসন নামে আরেক ভারতীয় শিক্ষার্থী তাকে খুন করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আসিফ শেঠ নগরীর ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি কোন বিভাগের শিক্ষার্থী তা জানা যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন,রাত ১টার দিকে নিরাজ নামে ভারতীয় এক নাগরিক গুরুতর আহতাবস্থায় তার দুই সহপাঠীকে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে আসিফকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। উইনসন নামে আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলশী থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন,নিহত শিক্ষার্থী ভারতের মনিপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আসিফ ও উইনসন একই কক্ষে থাকতেন। রাতে দুজন কক্ষে প্রবেশ করার পর দরজা করে দেন। এরপর তাদের চেঁচামেচি শুনতে পেয়ে পাশের কক্ষের নিরাজ দরজা খুলতে গিয়ে বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন আসিফের দেহ সিলিংয়ে ঝুলছে। নিচে রক্তাক্ত অবস্থায় উইনসন পড়ে আছেন। পরে তিনি তার স্ত্রীর সহযোগিতায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান,ধারণা করা হচ্ছে রাতে দুই বন্ধু একে অপরের সঙ্গে ঝগড়া করেন। আসিফ উইনসনকে কুপিয়ে আহত করে। আর উইনসন তাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়। ময়নাতদন্ত শেষে খুনের প্রকৃত কারণ জানা যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত