কলেজছাত্রীকে নির্যাতনকারী সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার


সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে যৌন নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে ছাত্রলীগ নেতা সাদ্দামকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কার করা হয়।
বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলা ও কলেজছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি বৈঠকে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে উত্ত্যক্তর প্রতিবাদ করায় এক ছাত্রীকে সহপাঠীদের সামনে পিটিয়েছেন সাদ্দাম হোসেন নামে ওই ছাত্রলীগ নেতা। উপর্যুপরি চড়-থাপ্পড় ও কিলঘুষিতে ওই ছাত্রীর চশমা ভেঙে ফেলেন সাদ্দাম।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিএনসিসি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সাদ্দামকে আটকের আশ্বাস দেয়। পরে বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাদ্দামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ছাত্রলীগ নেতা সাদ্দাম সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক ও শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













