রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাবনায় বাসের ধাক্কায় নিহত ৩

পাবনা জেলার পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

বুধবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে জেলার চিনখড়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী মিরাজুল ইসলাম মিলন (৩০) সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের হারেজ মোল্লার ছেলে। নিহত শিশু রিয়া চিনাখড়া এলাকার শিপন হোসেনের মেয়ে এবং অজ্ঞাতনামা নারীর নাম-পরিচয় জানা যায়নি।

পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে পাবনাগামী আল আমিন নামে যাত্রীবাহী একটি বাস পাবনায় যাচ্ছিল। পথে সুজানগর উপজেলার চিনাখড়া বাজার নামক এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী ও শ্যালো ইঞ্জিলচালিত নছিমনকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই পথচারী মিরাজুল ইসলাম মিলন নিহত হয়। এ সময় নছিমনের পাঁচজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে দেড় বছরের শিশু রিয়া ও অজ্ঞাতনামা এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত