বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হবিগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত ঝিলকি নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রেফতার ডাকাত সাইফুল ইসলাম ঝিলকি (৩২) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই ডাকাত। আজ বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান চন্দ্র ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে ঘটনাস্থল থেকে পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নিহত ঝিলকি বানিয়াচং উপজেলার মাদারীটুলা গ্রামের মতিউর রহমানের ছেলে। আহতরা হলেন- উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা মনু মিয়া (২৭) ও আতকুড়া গ্রামের আজম আলী (২৮)। তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বড় ধরনের ডাকাতিসহ অপরাধ কমকাণ্ড করে আসছিলেন ঝিলকি। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে রাতে উপজেলার আঞ্জন গ্রামে অভিযান পরিচালনা করতে গেলে ঝিলকির সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঝিলকি নিহত হন। এসময় আহত হন আরও দুই ডাকাত।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত