সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে কার্টুনে মোড়ানো এক নবজাতকের মরদেহ বের করলো কুকুর!

লক্ষ্মীপুরের কমলনগরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজারের দক্ষিণ প্বার্শে বর্তমান চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতনের বাড়ির সামনে লুঙ্গি ও কার্টুনে মোড়ানো এক নবজাতকের মরদেহ বের করলো কুকুর।

আজ সকালে স্থানীয়রা কুকুরকে কার্টনটিকে নখ দিয়ে ছিঁড়ানোর চেষ্টা করছে দেখে সন্দেহ হলে তারা নাইলনের রশি কেটে কার্টুনটি খুলে ভেতরে খবরের কাগজ ও লুঙ্গি মোড়ানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, যে কোনো ফার্মেসী কিংবা কমিউনিটি ক্লিনিকে জ্যান্ত জন্ম নেয়া এ নবজাতককে তাৎক্ষণিক শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিজেরা সেভ থাকার জন্য ফার্মেসীর পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দেয়া ঔষধের কার্টন, নাইলনের রশি, ঔষধের লিটেরেচার, খবরের কাগজ আর রোগী বহন করা পুরনো লুঙ্গি মুড়িয়ে এ নবজাতককে হত্যার কার্যক্রম শেষে রাতেই সুযোগ বুঝে কোনো একসময়ে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে।

স্থানীয়রা আরো জানান, ‘পুলিশ তৎপর হলে মূল ভিকটিম ও জড়িত সবাইকে শনাক্ত করা সম্ভব হবে।’

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত