বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাতক্ষীরায় ঢালাইয়ের কাজ শেষ হওয়ার এক ঘণ্টা না যেতেই ভেঙে পড়ল সেতু

ঢালাইয়ের কাজ শেষ হওয়ার এক ঘণ্টা না যেতেই সাতক্ষীরার তালা উপজেলায় নির্মাণাধীন একটি সেতু ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সেতুটি ভেঙে পড়ে। এতে স্থানীয়দের মাঝে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি। কাজ তদারকির দায়িত্ব ছিল যে কর্মকর্তাদের ওপর তারা ঠিকমতো সে দায়িত্ব পালন করেননি। শ্রমিকরা যেভাবে পারেন সেভাবেই কাজ শেষ করার চেষ্টা করে। এ কারণে সেতুটি ভেঙে পড়ে। কাজের নিয়ম অনুযায়ী ঢালাই কাজ করার আগে তদারকি কর্মকর্তাকে নিয়ে কাজ দেখাতে হবে। এরপর তার উপস্থিতিতে ঢালাইয়ের কাজ করতে হবে। অথচ এ নিয়ম মানেননি ঠিকাদার। তিনি নিজের মতো কাজ করে ঢালাই দিয়েছেন।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার শাহাপুর বাজারের ওপর দিয়ে প্রবাহিত খালের ওপর এ ব্রিজ নির্মিত হচ্ছে। পাইকগাছার ঠিকাদারি প্রতিষ্ঠান চাঁদনী এন্টারপ্রাইজ সেতু নির্মাণের কাজ করছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার (পার্টনার) জাহাঙ্গীর আলম জানান, শাটারিং সরে যাওয়ায় সেতুটি ভেঙে পড়েছে। এতে কাজে কোনো অনিয়ম হয়নি। সেখানে কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত