বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ, নিহত ১! আহত ১৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইকবাল ফকির ওরফে মাইকেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত মাইকেল রাজনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন গাজী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মিরবহরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ শুক্রবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান জাকির গাজীর লোকজন দাদন মিরবহরের সমর্থক আন্ধার মানিক বাজারের ব্যবসায়ী দাদন মিরমালতের দোকানে হামলা করে। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে দাদন মীরবহরের সমর্থক ইকবাল ফকির ওরফে মাইকেল আহত হন। গুরুতর অবস্থায় রাত ৮টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাইকেল রাজনগর ইউনিয়নের আমিন ফকিরের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এর আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মীরবহর বলেন, “চেয়ারম্যান জাকির গাজীর লোকজন আমার লোকের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমে হামলা করে। তাদের ছোড়া গুলিতে ইকবাল নিহত হয়েছে। ” এ ব্যাপারে কথা বলতে জাকির গাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক এহসানুল ইসলাম বলেন, “মাইকেল নামের এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আমরা তাকে পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় একাধিক গুলির চিহ্ন ছিল। ”

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থতি শান্ত রয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ”

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত