কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন আটক


ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘আলোকিত সকাল’ নামে একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোখলেছুর রহমান মাসুম এবং পত্রিকার টেকনাফ প্রতিনিধিসহ ৪ জনকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ইনানী নামক এলাকা থেকে ‘আলোকিত সকাল’ পত্রিকা ও ‘এবি’ অনলাইন টিভি’র স্টিকার লাগানো প্রাইভেট কারসহ তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
দৈনিক পত্রিকার সম্পাদক পরিচয়ধারি মোখলেছুর রহমান মাসুম (৪৪) এর বর্তমান ঠিকানা রাজধানী ঢাকার উত্তরখান। সে আমবাগান কুড়িপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। আটক অন্য তিন জন হলেন, কুড়িগ্রাম ভুরুসামারী ফুলকুমার পাথরডুবি এলাকার মো. নুরুরজ্জামানের ছেলে মো. মানিক (৩৫), নেত্রকোনা আব্বাস নগর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম ও টেকনাফ নতুন পল্লান পাড়া এলাকার মাস্টার আবুল মঞ্জুরের ছেলে সাইফুল ইসলাম।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, আজ বুধবার বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী নামক এলাকায় প্রাইভেট কারে (নং ঢাকা মেট্রো গ ১২-৩৫৯৪) তল্লাশী করা হয়। উক্ত প্রাইভেট কার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা ড্রাইভারসহ ৪ জনকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারি ডিবি পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, আটক মাসুম দৈনিক আলোকিত কাল এর সম্পাদক ও প্রকাশক এবং এবি নামক অনলাইন টেলিভিশন এর সাংবাদিক। তদুপরি আটক টেকনাফের সাইফুল হচ্ছেন দৈনিক আলোকিত সকাল ও এবি টিভির টেকনাফ প্রতিনিধি বলে পরিচয় দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













