শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অর্ধকোটি টাকার সিগারেটসহ ৬ ভিনদেশী আটক

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৮৫০ কার্টন বিদেশি সিগারেটসহ ৬ ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করার সময় সিগারেটসহ এই ৬ জনকে আটক করা হয়। আটককৃত সিগারেটের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আটক যাত্রীরা হলেন, নির্মল সিংহ (পাসপোর্ট নং পি-৩৮২৮৮০৮); পারমিন্দ জিত সিংহ (পাসপোর্ট নং এন-৪৮৬৪৪৬৬); মানিক আররা (পাসপোর্ট নং এন-২৩৯১৭৭৮); রাম কুমার গৌতম (পাসপোর্ট নং এম-৬৫৯৬৪৩১); মাঞ্জিত সিংহ (পাসপোর্ট নং এন-৮৪৬০০৩১); নেহা আররা আলিয়াস রাজনি খান্না (পাসপোর্ট নং কে-৬০৬৩৭১১১)।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, কুয়ালালামপুর থেকে এমএইচ-০১৯৬ ফ্লাইটে গতকাল রাত দেড়টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখেন। যাত্রীরা ১নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের সঙ্গে থাকা ৮টি লাগেজ খুলে আমদানি নিষিদ্ধ কোরিয়ান ইজি লাইট ব্র্যান্ডের বিদেশি সিগারেটের ৮৫০টি মিনি কার্টন জব্দ করা হয়।

তিনি আরো বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত