নেত্রকোণায় বাসচাপায় সিএনজির চার আরোহী নিহত


নেত্রকোণার কেন্দুয়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার বেলা সোয়া ২টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের মাসকা কাঠালতলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে পুলিশ হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন।
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া জানান, কেন্দুয়া বাসষ্ট্যান্ড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী বোঝাই করে ময়মনসিংহে যাচ্ছিল। পথিমধ্যে মাসকা এলাকায় কাঠালতলী মোড়ে অটোরিকশাটি পৌঁছলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৪জন মারা যান। আহত তিন যাত্রীকে স্তানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাসটি আটক করা হলেও চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













