বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মধুমতি ভাঙছে এখনও, ঘরবাড়ি বিলীন

চিতলমারী-টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তের মধুমতি নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ বাজারের পাঁচটি দোকান, একটি বসতঘরসহ বসতভিটা বিলীন হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, ‘কলাতলা ইউপি চেয়ারম্যান ভাঙনের খবর জানিয়েছেন। অচিরেই ভাঙন এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’

চিতলমারী উপজেলা ছাত্রলীগ সদস্য মো. আল আমীন শেখ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, মধুমতি নদীতে গত মঙ্গলবার ভাঙন শুরু হয়েছে। গতকাল বুধবার রাত পর্যন্ত বিলীন হয়েছে কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজারের রিয়াদ শেখের মুদি দোকান, বাবুল শেখের মুদি দোকান, মিন্টু শেখের স্যানিটারি ও হার্ডওয়্যার দোকান, শাহাদাত হোসেনের স্যানিটারি দোকান, ইব্রাহীম শেখের বেকারি, আল-আমিনের বসতভিটা এবং মো. আ. সোবহানের বসতবাড়ি।

সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত