কুড়িগ্রামে অবৈধ জাল বিক্রি ও মজুদের দায়ে তিনজনকে কারাদণ্ড


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরার অবৈধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাগেশ্বরী পৌরসভার কামার পাড়ার মৃত হারান আলীর ছেলে সহিদুল ইসলাম, মৃত হারুন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম এবং হাউরির ভিটা গ্রামের জানির আলীর ছেলে ইছাহাক মন্ডল।
এর আগে বিকালে নাগেশ্বরী পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে ওই তিন ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে ১২৬টি মাছ ধরার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
নাগেশ্বরী উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে মাছ ধরার অবৈধ জাল বিক্রি ও মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













