নির্মিত সেতুর উপর বাসচাপায় গৃহবধূ নিহত !
জেলার আড়িয়াল খাঁ নদীতে নব নির্মিত সেতুর উপর বাসচাপায় আকলিমা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আকলিমা সদর উপজেলার কুলপদ্দী এলাকার সুরোত আলী খানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর উপর দিয়ে ওই গৃহবধূ হেঁটে বাড়িতে আসছিলেন। খুলনা-চট্টগ্রামগামী রোহান পরিবহনের একটি গাড়ি বেপরোয়াভাবে তাকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থাসার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত আকলিমা বেগমের লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













