শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগ করেছেন যে, জমি সংক্রান্ত বিরোধ  এবং ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করার কারনে দীর্ঘদিন ধরে তিনি নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন।

গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর প্রায় ১:০০টার দিকে  মোহাম্মদ সুজন ও তার সহযোগীরা ঢাকার কাকরাইল এ অবস্থিত জন গোমেজের ব্যবসা প্রতিষ্ঠান  “জোনাস এস্ট্রোলজার এন্ড রেইকি হাউস“ (JONUS ASTROLOGER & REIKI HOUSE) এ হামলা চালায়। অভিযোগ অনুযায়ী এ সময় অক্রমনকারীরা প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং জোনাস গোমেজকে শারীরিকভাবে  নির্যাতন করে।

জোনাস গোমেজ জানান যে, এর আগে ১ ডিসেম্বর ২০২৫ তারিখে জোনাস গোমেজ ও চারজন গির্জার সদস্য আসন্ন বড়দিন উপলক্ষে জপমালা রাণী চার্চে প্রস্তুতিমূলক কাজ করছিলেন। এ সময় স্থানীয় প্রভাশালী মোহাম্মদ সুজন, আলী, মাহবুব, হেলাল এবং আরও প্রায় দশজন ব্যক্তি চার্চ প্রাঙ্গণে এসে  ধর্মীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন এবং বড়দিনের অনুষ্ঠান আয়োজনের বিরোধিতা করেন।

১২ ফেব্রুয়ারি ২০২৬ হামলার সময় গোমেজ চিৎকার করে সাহায্য চাইলে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে আসেন। সে সময় হামলাকারীরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে  ঘটনাস্থল ছেড়ে চলে যায় অভিযোগ রয়েছে।

গোমেজকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি করানো হয়।   এ ঘটনায় জোনাস গোমেজ তার জীবন ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক: আমাদের কন্ঠস্বর

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন

  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি